মান্তা সম্প্রদায়
বরিশালে মান্তা সম্প্রদায়ের জন্য হচ্ছে কবরস্থান
নদীতে নৌকায় বসবাস করা বরিশালের মান্তা সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাফনসংকট নিরসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সদর উপজেলার সিংহেরকাঠী আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন প্রায় এক একর খাসজমিতে কবরস্থান নির্মাণের কাজ চলছে। এটি চালু হলে স্বজনদের দাফন নিয়ে অনিশ্চয়তা থেকে মুক্তি পাবেন এই জনগোষ্ঠীর মানুষ।